করোনার মাঝেই চলছে ব্রাহ্মণবাড়িয়ার ১৭০টি ইটভাটা

করোনার আতঙ্কের মধ্যেই চলছে ব্রাহ্মণবাড়িয়ার ১৭০ টি ইটভাটা। সামাজিক দূরত্ব বজায় না রেখে সংঘবদ্ধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে জটলা পাঁকিয়ে কাজ করছে শ্রমিকরা।

করোনা পরিস্থিতির কারণে গত ১১ এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় চলছে লকডাউন। ইতিমধ্যে বহু কারখানা বন্ধ ঘোষনা করা হয়েছে।

তবে, জেলার ১৭০ টি ইটভাটায় এ নির্দেশনা মানা হচ্ছে না। চলছে ইট পোড়ানোর মহোৎসব। অস্বাস্থ্যকর পরিবেশেই শ্রমিকরা ইট তৈরির কাজ করছে। ফলে সংক্রমন ঝুঁকি বাড়ছে। শ্রমিকরা বলছে, কোনো উপায় না থাকায় তারা এভাবে কাজ করতে বাধ্য হচ্ছে।

স্থানীয় ইটভাটার মালিক জানান, সামাজিক দূরুত্ব বজায় রেখে স্বল্প পরিসরে কাজ করা হচ্ছে।

জেলা প্রশাসক জানান, এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সবদিক বিবেচনায় কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে আশা করেন, সংশ্লিষ্টরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর