কুড়িগ্রাম জেলায় গত ২৪ ঘণ্টায় এই প্রথম সর্বোচ্চ কোভিড-১৯ ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে ১০ জনের শরীরে। এ পর্যন্ত কুড়িগ্রাম জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।
বৃহঃবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলে ১০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান। এই প্রথম কুড়িগ্রাম জেলায় একদিনে ১০ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস আক্রান্তের ঘটনায় স্থানীয় মানুষজনের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
কুড়িগ্রাম সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান জানান, ইতোপুর্বে যাদের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছিল তাদের মধ্যে থেকে ১০ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ২ জন স্বাস্থ্যকর্মী ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ১ স্বাস্থ্যকর্মীসহ ফুলবাড়ী থানার ওসিও রয়েছেন। অন্যান্যরা হচ্ছেন সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ৩ জন, ভুরুঙ্গামারী উপজেলার ৩ জন।
কুড়িগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ৩২ জন রোগীর মধ্যে,সদর উপজেলায় ১৪ জন,চিলমারী উপজেলায় ০২ জন,ফুলবাড়ী উপজেলায় ০৪ জন এবং সুস্থ ০১ জন,রৌমারী উপজেলায় ০৩ জন এবং সুস্থ ০২ জন,নাগেশ্বরী উপজেলা ০২ জন,উলিপুর উপজেলা ০১ জন,রাজারহাট উপজেলা ০৩ জন,ভূরুঙ্গামরী উপজেলা ০৩ জন ।আক্রান্ত এদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ীতে ফিরে গেছেন। রোগী চিকিৎসা নিচ্ছেন ২৯ জন।
কেএ/বার্তাবাজার