করোনা নিয়ে ট্রাম্পের বক্তব্য অসঙ্গতিপূর্ণ : চীন

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অসঙ্গতিপূর্ণ ও মিথ্যা বলে দাবি করছে চীন।

বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়াং এ কথা বলেন। চীনা মুখপাত্র বলেন, চীনের ওপর দোষ চাপানো বন্ধ করতে মার্কিন পক্ষের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা ঘটনার দিকে নজর দিন।

করোনা ভাইরাসের সংক্রমণ চীনের ভেতরেই বন্ধ রাখা যেত বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, এটাই আমাদের ওপর সবচেয়ে বড় হামলা। যা পার্ল হারবারের চেয়েও ভয়ঙ্কর। এটা কখনোই ঘটতো না। উৎসেই থামানো যেত। চীনেই থামানো যেত। আর তা করা হয়নি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে ট্রাম্প সত্যিকার যুদ্ধ হিসেবে দেখেন কি না, সাংবাদিকের প্রশ্নে প্রাদুর্ভাবটি চীনের নয় বরং যুক্তরাষ্ট্রের শত্রু বলে ইঙ্গিত করেন ট্রাম্প। তিনি বলেন, আমি এই অদৃশ্য শত্রুকে একটি যুদ্ধ হিসেবে দেখি। এটি এখানে যেভাবে এসেছে তা আমার পছন্দ নয়।

গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহান শহরে সর্বপ্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেখান থেকে প্রাণঘাতী এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর