শপিং করার জন্য যাওয়া যাবে না অন্য এলাকায়। নিজ নিজ এলাকার শপিংমলগুলোতে কেনাকাটা করতে পারবেন ক্রেতারা। বাসস্থানের ২ কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত মার্কেট বা মলেই সারতে হবে শপিং।
ঠিকানা নিশ্চিত হওয়ার জন্য মার্কেটে ঢোকার সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইডি কার্ড (ব্যক্তিগত পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/বিদ্যুৎ, গ্যাস অথবা পানির বিলের মূল কপি দেখাতে হবে)।
বৃহস্পতিবার (০৭ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এমন নির্দেশনা দিয়েছে বলে জানিয়েছে ডিএমপি নিউজ।
এছাড়া, সরকারি নির্দেশনা অনুযায়ী শপিংমলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে বলেও জানিয়েছে ডিএমপি। এছাড়া, ফুটপাতে কোনো দোকান বা বিপণী বসানো যাবে না।
এর আগে, ঈদকে সামনে রেখে আগামী ১০ মে থেকে সীমিত আকারে মার্কেট ও শপিংমলগুলো খোলা রাখা যাবে বলে জানিয়েছিল সরকার।
বার্তাবাজার/কে.জে.পি