‘প্রিয় রাজীবের’ কাছে ছুটে এলো সাতশো’ হতদরিদ্র রোজাদার!

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের কারণে সারাদেশের মতো ঢাকার সাভার উপজেলায়ও লকডাউনের কারণে হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এদিকে পবিত্র মাহে রমজানও শুরু হয়েছে। সবদিক বিবেচনা করে নিজ অর্থায়নে, এসব হতদরিদ্র গরীব পরিবারের মুখে অন্তত একবেলার জন্য ভালোমানের আহারের ব্যবস্থা করতে উদ্যোগী হলেন মঞ্জুরুল আলম রাজীব। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের এই বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী মানবিক মানুষটি, পহেলা রমজান থেকে এভাবে প্রতিদিন সাত-আটশো’ এবং কোনোদিন তারও বেশী অসহায় রোজাদারদের ভালো মানের খাবার তুলে দিচ্ছেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ মে) বিকালে সাভারের গেন্ডায় উপজেলা পরিষদের নিজ সরকারি বাসভবনের সামনে সাতশো’ হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করেন তিনি।

ছবি: বার্তা বাজার

সরেজমিন দেখা যায়, দূর-দূরান্ত হতে নারী-পুরুষ ও বৃদ্ধ-বৃদ্ধা সকলেই একে একে হাজির হয়েছেন তাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান ‘রাজীব’ এর বাসভবনের সামনের খালি মাঠে। তাদেরকে বলতে হয়না, নিজেরাই নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে অপেক্ষা করেন। অপেক্ষা কখন তাদের ‘প্রিয় রাজীব’ আসবেন। এভাবেই চলছে প্রতিদিন।

এব্যাপারে, মঞ্জুরুল আলম রাজীব জানান, আজ রমজানের তেরোতম দিনে প্রায় সাতশো’ অসহায় রোজাদারদের মাঝে ইফতার হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

ছবি: বার্তা বাজার

হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ কালে এসময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাসুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যরা।

এদিকে, বৃহস্পতিবার দুপুরে সাভার পৌরসভার ৪নং ওয়ার্ডে অসহায় গরীবদুঃখী মানুষের মাঝে ত্রাণ হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এই ত্রাণ বিতরণ কালে তাঁর সাথে উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাসুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন সহ অন্যরা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর