‘এসএসসি-৯৩ কিশোরগঞ্জ’র উদ্যোগে ত্রাণ বিতরণ

কিশোরগঞ্জে ‘এসএসসি-৯৩ কিশোরগঞ্জ” নামের সংগঠনের উদ্যোগে চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন এলাকা থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে শহরের বিভিন্ন এলাকায় তারা এই ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করে।

জানা যায়, সংগঠনের সকল সদস্যদের আর্থিক সহযোগিতায় ও তত্বাবধানে এই ত্রাণ বিতরণ কাজ সম্পন্ন হয়েছে। ১৮৫ টি অসহায় পরিবারের মাঝে উপহার হিসেবে দেয়া প্রতিটি ব্যাগে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, হাফ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১টি করে সাবান।

আর্ত মানবতার সেবায় তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান রাখার ইচ্ছা প্রকাশ করেছেন সংগঠনের সদস্যরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর