অবশেষে জানা গেল ২৪ ঘন্টায় আরও ১৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৯৯ জনে। বৃহস্পতিবার (০৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়েছে।

দেশে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও শপিং সেন্টারের পর মসজিদ খুলে দিয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে খোলার ক্ষেত্রে বেশকিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে। দেশের সবচেয়ে বড় দুই শপিং সেন্টার বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা যখন ৩৮ লাখ ২০ হাজার ৮৬৯ জন এবং ২ লাখ ৬৫ হাজার ৯৮ জন ছাড়িয়েছে, তখন প্রতিবেশী দেশ ভারতে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর