কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন ০১ জন করোনা রোগী শনাক্ত

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন একজন করোনা রোগী সনাক্ত হয়েছে এনিয়ে কুষ্টিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ১৮ জন। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস থেকে জানা যায়, বৃহস্পতিবার (৭মে) গত ২৪ ঘন্টায় ঢাকার ইন্সটিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন থেকে ৬৬ টি ও কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে ৬৭ টি (মোট ১৩৩) টি রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ১ জন কোভিড রোগী সনাক্ত হয়েছে এবং বাকি রিপোর্ট গুলো নেগেটিভ এসেছে। সনাক্তকৃত রোগী পুরুষ, তার বয়স ৪৫, ঠিকানা ফিলিপনগর, দৌলতপুর, কুষ্টিয়া।

উপজেলাভিত্তিক দৌলতপুরে ৫, ভেড়ামারায় ২, কুমারখালীতে ৫, কুষ্টিয়া সদরে ১, খোকসাতে ১, মিরপুরে ৪ জন এ নিয়ে কুষ্টিয়ায় মোট ১৮ জনের দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর