সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত স্কুল-কলেজের এমপিওভুক্তির তালিকায় নাম না আসায় আত্মহত্যা করেছেন জুয়েল আহমেদ (৩০) নামের এক স্কুল শিক্ষক। নিহত স্কুল শিক্ষক রাজশাহীর বাঘা উপজেলার পটুয়াখালী কৃষি ডিপ্লোমা নামের একটি ইনস্টিটিউটে শিক্ষকতা করতেন। তিনি একই উপজেলার জোতরাঘব এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (৭ মে) ভোরে বাড়ির ছাদের সাথে ওড়না ঝূলিয়ে গলায় ফাঁস দেন তিনি। সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
জানা যায়, দেড় বছর আগে বিয়ে করেছিলেন ওই শিক্ষক। তার চাকরি এমপিওভুক্ত না হওয়ায় পারিবারিক অশান্তি লেগেই থাকতো। তারই জেরে বিয়ের ছয় মাসের মাথায় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যান। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই শিক্ষক। এর আগেও চাকরি না হওয়া নিয়ে দুই দফা আত্মহত্যার চেষ্টা চালান তিনি। শেষে চাকরি হলেও তিনি এমপিওভুক্ত হতে পারেননি।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক আলামত দেখে তিনি আত্মহত্যা করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এনিয়ে তার পরিবারের কোনো অভিযোগ নেই। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।
বার্তাবাজার/এসজে