গোপালগঞ্জ জেলায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন ৪৪ জন। তাদের মাঝে সুস্থ হয়ে ৪১ জনই বাড়ি ফিরে গিয়েছেন বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মাদ জানান, সর্বশেষ ১২ দিনে এই জেলায় মাত্র ২ জনের দেহে কোভিড-১৯ পাওয়া গিয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। যার মধ্যে ৪১ জনই সুস্থ হয়ে বাড়ি ফিরতে সক্ষম হয়েছেন।
তিনি আরও জানান, এখনও করোনা পজেটিভ এমন ৩ জনের মাঝে ২ জনই বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর বাকি ১ জন হাসপাতালে আইসোলেশনে আছেন।
গোপালগঞ্জের করোনাভাইরাস মহামারী পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, সংক্রমণ রোধে এ জেলাকে গত ১৪ এপ্রিল রাত ১০টা থেকে অবরুদ্ধ করা হয়। এছাড়া সমাজিক দূরত্ব নিশ্চিত করতে উম্মুক্ত স্থানে বাজার সরিয়ে নেওয়া হয়।
বার্তাবাজার/এসজে