শ্রীপুরে ৫১৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দিলেন এমপি শিখর

মাগুরার শ্রীপুর উপজেলার ৫১৬ টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ও ত্রান সামগ্রী পৌঁছে দিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে ১১১ জন ভিক্ষুক, ৪০২ টি শিশুকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী এবং আগুন-শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ ও বজ্রপাতে নিহত ৩টি পরিবারের মাঝে অনুদান তুলে দেন।

উপজেলা সমাজসেবা অফিস আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোঃমাহবুবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কহিনুর জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাসসহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি বলেছেন, করোনার এ মহামারীর মধ্যে দরিদ্র ও অসহায় মানুষের পাশে প্রশাসন ও বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী জাতীয় এ দুর্যোগে কোন মানুষই না খেয়ে থাকবে না। সেই ঘোষণা বাস্তবায়নের জন্যই আজ শ্রীপুরের এ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার তুলে দেওয়া হলো এবং আগামীতে এ সহযোগিতা অব্যাহত থাকবে।পরিশেষে তিনি সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ কর্ম করার জন্য বিশেষ অনুরোধ জানান।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর