মুকসুদপুরে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র ও টাকা বিতরণ করেছেন আওয়ামীলীগ নেতা রনি

ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও গরিব-অসহায় দুস্থদের মাঝে ঈদ বস্ত্র- কাপড় ও নগদ টাকা বিতরণ করছেন মুকসুদপুর থানা আওয়ামীলীগের সদস্য ব্যবসায়ী শেখ রনি।

বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননিক্ষীর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তার ব্যক্তিগত তহবিল থেকে ও সম্পতি বিক্রি করা গরুর খামারের অর্থ দিয়ে ইউনিয়নের ছিন্নমূল-অসহায় গরীবদের মাঝে প্রায় ২ হাজার ঈদ বস্ত্র ও নগদ টাকা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল আলম সিকদার, মুকসুদপুর উপজেলা,থানা সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

এর আগে করোনা পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে তিনি ১ম ও ২য় ধাপে ব্যক্তিগত তহবিল থেকে নিজ ইউনিয়নসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের অসহায় ও অসচ্ছল ৩ হাজার ৯০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর