ময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূইঁয়ার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বৃহস্পতিবার (৭ই মে) উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ঠা মে) পৌরসভার ৯জন কাউন্সিলর মেয়রের সাথে মতবিরোধ থাকায় ষড়যন্ত্রমূলকভাবে মেয়রের বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ তুলে ধরে অপপ্রচার চালিয়েছে বলে মেয়র রফিক উদ্দিন ভূইয়া সংবাদ সম্মেলনে উত্থাপন করেন। ‘‘সকল অভিযোগ সমূহ আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি দৃঢ়ভাবে অস্বীকার করছি।’’
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আরও বলেন, আমি পৌরসভার দায়িত্ব পাওয়ার পর থেকেই সকল কাউন্সিলরগণকে নিয়েই পৌরসভার রাজস্ব আয়কে বহুগুনে বাড়িয়েছি। যেখানে ২০১৪-১৫ অর্থবছরে ৬১ লক্ষ ১০ হাজার ৮৪৯ টাকার রাজস্ব আয় ছিল সেখানে ২০১৮-১৯ অর্থবছরে ১ কোটি ১০লক্ষ ৯৯ হাজার ৮৮৪ রাজস্ব আয় করেছি।
সব কাউন্সিলরণগণকে নিয়েই রেজিউলিশনের মাধ্যমে যথাযথ পূর্ণাঙ্গ হিসাব পৌরসভায় সংরক্ষিত রয়েছে। আর পৌরসভার গতানুগতিক সকল কার্যক্রম সুষ্ঠ ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্যই তৃতীয় শ্রেণীর পৌরসভা থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। এছাড়া যেখানে সবে মাত্র করোনাভাইরাসের বরাদ্দ পাওয়া গেছে, যা এখনও গুদাম থেকে চাল উত্তোলিত হয় নাই। সেহেতু করোনার ত্রাণ সহ যেকোন ধরণের ত্রাণ বিতরণে অনিয়মের কোন প্রশ্নই আসেনা বলে তিনি জানান।
তিনি বলেন, পৌরসভার সরকারি কাজ ছাড়া অন্য কোথাও ব্যবহৃত হয় নাই। আমার পুত্রের নিজস্ব মোটরসাইকলে রয়েছে, তাই পৌরসভার মোটরসাইকেল ব্যবহারের প্রশ্নই উঠেনা। পরিশেষে সংবাদ সম্মলনে তিনি সকল কাউন্সিলরগণকে করোনার এই দু:সময়ে পৌরবাসীর দু:খ লাঘবে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল উপস্থিত হয়ে একটি লিখিত বক্তব্য প্রদান করেন। সংবাদ সম্মেলনে নান্দাইল উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু সহ তিনজন কাউন্সিলর যথাক্রমে শফিকুল ইসলাম, আব্দুল মান্নান ও আমিনুল ইসলাম মিয়া ফকির ও পৌর আওয়ামীলীগ-ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ ভবিষ্যতে পৌরসভা পরিচালনায় কিছু পরামর্শ তুলে ধরেন।
বার্তা বাজার/এম.সি