সরকারী বরাদ্দ অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সিপিবি এর অবস্থান কর্মসূচি

গাইবান্ধায় আজ দপুরে আসাদু্জ্জামান মার্কেটের সামনে ছাতা নিয়ে শারীরিক দূরত্ব বজায় রেখে সরকারী বরাদ্দ অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি অবস্থান কর্মসূচি করে। তারা খেটে খাওয়া মানুষের দাবি জানান। ত্রাণ নিয়ে যে দুর্নীতি হয়েছে তার তীব্র প্রতিবান জানায় তারা।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য সিপিবি কেন্দ্রীয় ও জেলা কমিটি সভাপতি মিহির ঘোষ,সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল এবং সহ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী প্রমূখ।

বক্তারা বলেন, লকডাউন করবে খাদ্য পৌঁছে দিবে না তাহলে তো মানুষ রাস্তায় বের হবেই। পৃথিবীর কোনো জায়গায় দেখি নাই এরকম লকডাউন আর রাস্তায় বের হলে আমরা দেখি আইন শৃঙ্খলা বাহিনীর বেপরোয়া।

তারা আরো বলেন, সরকার তো নিজেই সিদ্ধান্তহীনতায় ভুগেছেন এবং এই ভাইরাসকে ছড়ানোর দায়িত্ব নিয়েছে রাষ্ট্র নিজেই। এটি হলো সরকারের ব্যর্থতা ও ব্যবস্থাপনার ত্রুটির কারণে এই ভাইরাস ছড়িয়ে যাচ্ছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর