দেশে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তের জন্য নতুন করে আরও একটি পিসিআর ল্যাব যুক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ফলে করোনা শনাক্তের পরীক্ষায় মোট ল্যাবের সংখ্যা ৩৪ এ দাঁড়ালো।
বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে করোনাভাইরাস নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ‘গতদিন পর্যন্ত আমাদের ৩৩টি ল্যাব ছিল। আজকে ৩৪টি ল্যাবে পরীক্ষা হয়েছে। আমাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র। ঢাবির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে, তারাও দেশের ক্রান্তিকালে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তারা নমুনা পরীক্ষা করছেন।’
নাসিমা সুলতানা আরও বলেন, দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৭০৬ জন। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এবং গতকাল বুধবার সুস্থ হয়েছিলো ৩৭৭ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯১০ জন।
বার্তাবাজার/এমকে