একমাস পর দেশের মসজিদে বড় জামাতে নামাজ আদায়

প্রায় একমাস পর সরকারের দেয়া নির্দেশনা মেনে দেশের মসজিদগুলোতে বড় পরিসরে জামাতে নামাজ আদায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জোহরের নামাজের মাধ্যমে এই কার্যক্রম পূনরায় চালু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা মেনেই জোহরের নামাজ আদায় করেন মুসল্লিরা।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়। এসময় মসজিদের প্রবেশ ও ওজু করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনেছেন এবং সংক্রমণ প্রতিরোধে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেছেন। একইসাথে নামাজ পড়ার সময়ও নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নামাজ পড়েন তারা।

এসময় নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, সংক্রমণ প্রতিরোধে কেবল মাত্র ফরজ নামাজ মসজিদে আদায় করেছেন তারা। অন্যদিকে মসজিদ কমিটির সদস্যরা বলছেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জীবাণু নাশক স্প্রে করার পাশাপাশি সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর