ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক ও বিএলআই সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমনকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রচারের অভিযোগে র্যাবের করা মামলায় বুধবার (৬ মে) রাতে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করা হয়েছে।
ওইরাতেই তাকে হস্তান্তর করা হয় রমনা থানায়। ডিএসইর একটি সূত্র জানিয়েছে বৃহস্পতিবার (৭ মে) সকালেই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
র্যাব-৩ এর সহকারী পরিচালক আবু জাফর মোহাম্মাদ রহমত উল্লাহ জানিয়েছেন, ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমনকে ঢাকার বনানী থেকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, একই মামলায় মঙ্গলবার (৫ মে) কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ভূঁইয়া, ব্যবসায়ী মুশতাককে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় মোট আসামীর সংখ্যা ১১ জন।
বার্তাবাজার/এসজে