রামগঞ্জ কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে এমপির খাদ্যসামগ্রী বিতরণ

চলমান করোনাভাইরাস সংক্রমণের কারনে গৃহবন্দীতে থাকা হতদরিদ্র, কর্মহীন, অসহায় পরিবারের মাঝে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের এমপি ড.আনোয়ার খানের ব্যক্তিগত তহবিল থেকে ১হাজার পরিবারের জন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী (চাউল,ডাল) বিতরণ করা হয়েছে।

ধারাবাহিকভাবে আজ (বৃহস্পতিবার) দিনব্যাপী রোজা রেখে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেবনগর, লক্ষ্মীধরপাড়া, ভোলাকোট, আকারতমা, নোয়াপাড়া, টিওরী, নাগমুদ, আথাকরা সহ বিভিন্ন স্থানে এমপির এই খাদ্যসামগ্রী সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে বিতরণ করা হয়।

এমপির ব্যাক্তিগত সহকারী রিয়াজুল হায়দার বাপ্পি, রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামান পাটওয়ারী দুলাল ও ভোলাকোট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল হক টিপুর তত্ত্বাবধানে এসময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকম রুহুল আমিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, ভাদুর ইউপি চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া প্রমুখ।

দ্রব্যসামগ্রী হাতে পেয়ে কর্মহীন মানুষগুলো বলেন, ভোলাকোট ইউনিয়নে এমপির এই খাদ্যসামগ্রী আমরা সুষ্ঠুভাবে হাতে পেয়েছি। কর্মহীন প্রত্যেকটি মানুষ টোকেনের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্যসামগ্রী পাওয়ায় ভোলাকোট ইউনিয়ন আওয়ামীলীগ, যুব লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর