দেশে ২৪ ঘণ্টায় আরও ৯৫ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯৫ পুলিশ কর্মকর্তা প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সর্বশেষে দেশে পুলিশের আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৮৫ জনে। করোনাযুদ্ধে এ পর্যন্ত ৬ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (০৭ মে) পর্যন্ত পুলিশে মোট আক্রান্ত হয়েছেন ১২৮৫ জন। গতকাল এই সংখ্যা ছিল ১১৯০। মোট আক্রান্তদের মধ্যে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) ৬৬৬ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।

ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।

পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে আরও ১ হাজার ৮৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসায় ২ হাজার ৬৮৯ জন কর্মকর্তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৯৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর