দেশে বর্তমানে চলমান করোনা পরিস্থিতি অদুর ভবিষ্যতে আরও কঠিন হবে বলে আশঙ্কা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ওবায়দুল কাদের সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ব্রিফিংকালে এই আশঙ্কার কথা জানান।
ওবায়দুল কাদের জানান, বর্তমানে করোনা আক্রান্ত ২১০টি দেশের মধ্যে বাংলাদেশ আছে ৩৭তম স্থানে। সামনে অবস্থার আরও অবনতি হবে বলে অনেকেই আশঙ্কা করেছেন। এই চ্যালেঞ্জিং সময় আমাদের সাহসিকতার সঙ্গে অতিক্রম করার জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের মানসিক প্রস্তুতি রাখার আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরের মতই শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে। এই দুর্যোগে প্রধানমন্ত্রী দেশ ও জনগণের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন; যা দেশে বিদেশে প্রশংসিত হচ্ছে। এসব কর্মসূচি তৃণমূল পর্যন্ত অব্যাহত থাকবে।
এর আগে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বার্তাবাজার/এসজে