জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাগুরা শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্লার বাজার কমিটির অফিস কক্ষসহ বাজারের অর্ধশত দোকানঘর ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। মঙ্গলবার সকালে মাগুরার শ্রীপুর উপজলোর লাঙ্গলবাঁধ বাজারে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধলহরাচন্দ্র্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান এর নেতৃত্বে অতর্কিত হামলা হয়েছে বলে অভিযোগ উঠে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।
স্থানীয়রা জানান, জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মঙ্গলবার সকালে ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমানের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ৪ থেকে ৫ শত লোক জোটবদ্ধ হয়ে রামদা ,ছ্যানদা,লাঠি-সোটা ও ঢাল,সড়কি নিয়ে লাঙ্গলবাঁধ বাজারে হামলা চালায় ।
হামলাকালে প্রতিপক্ষরা গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম মোল্যার ব্যবহৃত বাজার কমিটির অফিস ঘরসহ বাজারের অর্ধশত দোকানঘর ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে।
ধলহরাচন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন, হালিম চেয়ারম্যানের লোকজন সোমবার সন্ধ্যায় তার ইউনিয়নের নতুনভূক্ত মালিথিয়া গ্রামের সুজন সরকারের বাড়িতে হামলা করে। পরে মঙ্গলবার সকালে আবারও হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এমন সংবাদে তার এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করতে এ হামলা চালিয়ে থাকতে পারে।
বার্তা বাজার/এম.সি