দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৭০৬, মৃতের সংখ্যা পরে জানানো হবে

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৭০৬ জন। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে। নতুন সুস্থ ১৩০ জনসহ দেশে মোট সুস্থ হয়েছেন ১৯১০ জন। মৃতের সংখ্যা প্রেস রিলিজে জানানো হবে।

বৃহস্পতিবার (০৭ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল বুধবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৯০ জন। মৃত্যু হয়েছে ০৩ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর