মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনানুযায়ী বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিট কৃষকের ফসল মাঠ থেকে কেটে তাদের ঘরে পৌঁছে দিতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় এবার ধামরাইয়ে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল গাংগুটিয়া ইউনিয়ন ছাত্রলীগ।
বৃহস্পতিবার (৭ মে) ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের ৩০/৩৫ জন সদস্য বিশিষ্ট ছাত্রলীগের একটি দল উক্ত ইউনিয়নের অন্তর্গত ললিতনগর নিবাসী মইজুদ্দিনের ২৭ শতাংশ জায়গার ধান কেটে ঘরে তুলে দেয় ।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে অর্থনৈতিক সংকটের পাশাপাশি খাদ্যশস্যের সঙ্কটও অনুভূত হচ্ছে।বাংলাদেশেও এই মহামারীর প্রভাব দেখা দিয়েছে। খাদ্যশস্যের সংকট যাতে না হয় সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা যা বাংলাদেশ ছাত্রলীগের সকল ইউনিট বাস্তবায়নে কাজ করে চলেছে।
এই বিষয়ে গাংগুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে এবং ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক রবিউল আওয়াল (রুবেল) ভাইয়ের অনুপ্রেরণায় আমরা সবসময় ধামরাইয়ের মেহনতী কৃষকের পাশে আছি।
উক্ত মানবিক কর্মকাণ্ড চলাকালে এসময় উপস্থিত ছিলেন- নাঈম হোসেন, মোঃ রবিউল, সুজন মিয়া, শফিকুল ইসলাম, শ্রীবাস, মুজিবুর রহমান, ইমান আলী, আল মামুন, আজিজুল ইসলাম, রমজান আলী, আবুল হাশিম, আব্দুর রহিম প্রমূখ সহ গাংগুটিয়া ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ধামরাই উপজেলা ছাত্রলীগ করোনা প্রতিরোধে বাংলাদেশের সর্বপ্রথম ইউনিট হিসেবে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছিল।
বার্তা বাজার/এম.সি