দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৭০৬ জন। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে। মোট মৃত্যু হয়েছে ১৮৬ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩০ জন। এবং গতকাল বুধবার সুস্থ হয়েছিলো ৩৭৭ জন। দেশে মোট সুস্থ হয়েছেন ১৯১০ জন।

বৃহস্পতিবার (০৭ মে) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল বুধবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৭৯০ জন। মৃত্যু হয়েছে ০৩ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর