পদ্মা সেতু প্রকল্পের চীনা সিকিউরিটির গুলিতে ৭ শ্রমিক গুলিবিদ্ধ

মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পের পাশে সিতারামপুর চায়না প্রজেক্ট এর ভিতরে বাংলাদেশী শ্রমিকদের সাথে বেতন চাওয়া পাওয়া নিয়ে চীনা সিকিউরিটি সাথে গোলাগুলির ঘটনা ঘটে।

ঘটনাটি বুধবার রাত ৯টার সময় সংঘটিত হয়েছে। এ বিষয়ে লৌহজং থানার ওসি মোঃ আলমগীর হোসাইন জানান।

জানা যায়, পদ্মা সেতু প্রকল্পের পাশে সিতারামপুর চায়না প্রজেক্ট এর ভিতরে বাংলাদেশি শ্রমিকদের বেতন প্রতিদিনের কাজের শেষে দেয়ার কথা থাকলেও গত দুদিন হয়। শ্রমিকদের প্রতিদিনের বেতন আগের মত দেয়া হচ্ছে না।

শ্রমিকরা এ সিদ্ধান্ত না মেনে ওই প্রোজেক্টের দায়িত্বরত বাংলাদেশি বাংলা বস কে অবগত করলে শ্রমিকদের কে, প্রতিদিন ১৫০ টাকা করে দেয়ার কথা সিদ্ধান্ত জানান বাংলা বস। শ্রমিকরা তা না মেনে এক পর্যায়ে কাজ বন্ধ করে দেয়, সন্ধ্যা ৭ টার দিকে।

তাদের দাবি আমাদের প্রতিদিনের বেতন আগের নেয় দিতে হবে। প্রায় দুই ঘণ্টা কাজ বন্ধ থাকার পর রাত ৯টার দিকে চীনা সিকিউরিটি সাথে তর্ক বিতর্ক এক পর্যায়ে চায়না সিকিউরিটি বাংলাদেশি ওই শ্রমিক দের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় ৭জন বাংলাদেশী শ্রমিক গুলিবিদ্ধ হয়।

আহত ওই শ্রমিকদের শ্রীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বর্তমানে পুরো এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর