এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিশ্বের অন্যতম শক্তিধর দেশ রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লুইবিমোভাও। সরকারি সূত্রে প্রকাশিত খবরে বলা হয়, ওলগা লুইবিমোভার করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। তাই হাসপাতালে ভর্তি না করে তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি মন্ত্রণালয়ের কাজ চালিয়ে যাচ্ছেন।
সংস্কৃতি মন্ত্রীর প্রেস সেক্রেটারি আনা উসাচেভা রাশিয়ার বার্তা সংস্থাকে জানান, মন্ত্রীর করোনার হালকা লক্ষণ আছে এবং তিনি ঘরে বসে কাজ করছেন। মিটিং সারছেন অনলাইনে।
ওলগা লুইবিমোভাওকে নিয়ে এই পর্যন্ত রুশ মন্ত্রিসভার তিন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেন। গত সপ্তাহে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
প্রাণহানি বেশি না হলেও রাশিয়ায় এখন খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত এক লাখ ৬৫ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে এক হাজার ৫৩৭ জনের। একইসাথে সুস্থ হয়ে উঠেছে ২১ হাজার ৩২৭ জন। সূত্র- ডেইলি সাবাহ।
বার্তাবাজার/এসজে