ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর মুখপাত্র প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (৬ মে) সরকারের পক্ষ থেকে নতুন আক্রান্তের এ খবর জানানো হয়। এমনই তথ্য দিয়েছে সংবাদ সংস্থা এএফপি।
প্রেসিডেন্টের দফতরের এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাস পরীক্ষায় মঙ্গলবার ফলাফল পজিটিভ হওয়ায় ৫৯ বছর বয়সী আর্মি জেনারেল ওটাভিও রেগো বারোস বাসায় আলাদা রয়েছেন। তিনি সেখানে চিকিৎসকদের সকল পরামর্শ মেনে চলছেন।
তিনি বারোস প্রশাসনের শীর্ষ সরকারি কর্মকর্তাদের অন্যতম। প্রধানমন্ত্রী বোলসোনারোর ২০ জনেরও বেশি শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ সংক্রান্ত প্রধান ফ্যাবিও ওয়াজগার্টেন ও জাতীয় নিরাপত্তা মন্ত্রীও রয়েছেন।
বোলসোনারো নিজে জানান, তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে তিনি জনস্মুখে তা প্রকাশ করেননি।
বার্তাবাজার/এমকে