প্রাণঘাতি করোনায় আক্রান্ত হয়ে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) ভাইস চ্যান্সেলর ড. নাজমুল করিম চৌধুরী মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। একই সঙ্গে তিনি শোক জানিয়েছেন।
ড. নাজমুল করিম চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ছিলেন।
বার্তাবাজার/এসজে