স্বাস্থ্যবিধি না মানার কারণে দিনে দিনে করোনার শক্তি বৃদ্ধি পাচ্ছে। মানুষের হাঁচি-কাশির মাধ্যমেই ছড়াচ্ছে বেশি। তাই ভাইরাসের সংক্রমণ রোধে থুথু ফেলার উপর কড়াকড়ি আইন জারি করেছে পশ্চিমবঙ্গের কলকাতা প্রশাসন। রাস্তায় প্রকাশ্যে থুথু ফেললেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা।
এ বিষয়ে টুইট করে জনসাধারনকে অবহিত করেছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। ইতোমধ্যেই অনেককে জরিমানা করা হয়েছে।
তিনি তার টুইট বার্তায় লিখেন, বারবার সচেতন করা হয়েছে। কিন্তু কিছু কলকাতাবাসী যে প্রশাসনের কোনো কথাই গ্রাহ্য করছেন না। তাই এবার তাদের জন্য কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন।
এছাড়া কলকাতার রাস্তায় সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে গাড়িচালকরা সিগন্যালে দাঁড়িয়ে গাড়ির কাচ নামিয়ে রাজপথে থুতু ফেলছেন। সঙ্গে সঙ্গেই গাড়ির নম্বরে বাড়িতে পৌঁছে যাচ্ছে জরিমানা ফর্দ। কোনো এলাকায় কতবার থুতু ফেলেছেন চালক। গোটা পদক্ষেপ নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিশ।
তবে এর আগেও কলকাতায় এ নিয়ম চালু ছিল। তখন জামা খুলিয়ে থুতু পরিষ্কার করার নজিরও আছে শহরে। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। তাই এবার কড়া পদক্ষেপ বলে জানা গেছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।
বার্তাবাজার/এসজে