মে মাসেই দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রী ছাড়াতে পারে

চলতি মে মাসেই দেশের তাপমাত্রা ৪০ ডিগ্রী সেলসিয়াস ছাড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে সরকারের গুরুত্বপূর্ণ এই দপ্তর থেকে পূর্বাভাস দিয়ে বলা হয়েছে চলতি মাসে তীব্র ঝড়ের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মে মাসের শেষের দিকে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দু’টি নিম্নচাপ। এর মধ্যে কমপক্ষে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এদিকে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে একটি তীব্র তাপপ্রবাহ (৪০ ডিগ্রি সেলসিয়াস) এবং অন্যত্র ১-২টি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস)/মাঝারি (৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

কৃষি আবহাওয়ায় এ মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ৪-৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণ কাল ৬ দশমিক ৫ থেকে ৭ দশমিক ৫ ঘণ্টা থাকবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর