সাতক্ষীরায় সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিঃশর্তে মুক্তির দাবিতে মানববন্ধন

সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিঃশর্তে মুক্তিসহ গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কণ্ঠরোধের চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় সাতক্ষীরা নিউ মার্কেটস্থ শহীদ স.ম আলাউদ্দিন চত্ত্বরে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

এতে সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ৈ বক্তারা বলেন, সারাদেশে গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের হয়রানির পাশাপাশি গ্রেফতার করা হচ্ছে। যা স্বাধীন গণমাধ্যমের অন্তরায়। বক্তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমতাজ আহমদ বাপীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল কালাম আজাদ, প্রেসক্লাব সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাবেক সাধারন সম্পাদক এম কামরুজ্জামান, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য সাংবাদিক সেলিম রেজা মুকুল, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর