প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দীর্ঘদিন ধরে লক-ডাউনে ভারত। তাতে দেশটিতে বেকারত্বের হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
দেশটির এক গবেষণা প্রতিষ্ঠানের জরিপ তুলে ধরে বিবিসি জানিয়েছে, শুধু এপ্রিল মাসেই ১৩৫ কোটি জনগণের দেশে কর্মহীন হয়েছেন ১২ কোটি ২০ লাখ মানুষ! সেন্টার ফর মনিটরিং দ্য ইন্ডিয়ান ইকোনমি (সিএমআইই) জানিয়েছে, ভারতের বেকারত্বের হার এখন রেকর্ড ২৭.১ শতাংশে পৌঁছেছে।
ভারত সরকার সাধারণত তাদের বেকারত্বের সংখ্যা নিয়ে কোনও তথ্য প্রকাশ করে না। এ ব্যাপারে সিএমআইই’র তথ্যই সব মহলে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
টানা লক-ডাউনে স্থবির হয়ে পড়েছে ভারতের অর্থনীতি। ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে। কর্মহীন হয়েছেন লাখ লাখ মানুষ। এর মধ্যে এপ্রিলেই বেকারত্বের হার ২৩.৫ শতাংশ, যা মার্চ মাস থেকে অনেক বেশি। মার্চে বেকারত্বের হার ছিল ৮.৭ শতাংশ। লক-ডাউনই বেকারত্বের এই উল্লম্ফন।
সিএমআইই পর্যবেক্ষণে জানিয়েছে, লকডাউন ভারতের সংগঠিত অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলেছে। এপ্রিলে বেকার হওয়া ১২ কোটি ২০ লাখের মধ্যে ৯ কোটি ১৩ লাখ ক্ষুদ্র ব্যবসায়ী। বেতনভোগী কর্মচারী ১ কোটি ৭৮ লাখ, স্বনির্ভর ১ কোটি ৮২ লাখ।
বার্তাবাজার/এমকে