আজ আহসানুল্লাহ মাস্টারের ১৬তম শাহাদাতবার্ষিকী

গাজীপুরের জনপ্রিয় শ্রমিক নেতা, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের দলীয় এমপি আহসান উল্লাহ মাস্টারের ১৬তম শাহাদতবার্ষিকী ৭ মে। আওয়ামী লীগের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে খাদ্য বিতরণ, কোরআনখানি ও মসজিদে মসজিদে দোয়া মাহফিলসহ অনেক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচীগুলোর মাঝে সকালে গাজীপুর সিটি করপোরেশনের হায়দরাবাদ গ্রামে শহিদ আহসান উল্লাহ মাস্টারের কবরে পরিবারের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন, কোরআনখানি, কালো ব্যাজ ধারণ, মিলাদ ও দোয়া মাহফিল এবং ইফতার বিতরণ।

এছাড়া শহিদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশন এবং শহিদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি গতকাল পূবাইল, টঙ্গী এবং গাজীপুরের বিভিন্ন স্থানে কর্মহীন শ্রমজীবী ও পেশাজীবীসহ ১০ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে একদল সন্ত্রাসী টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে।

আহসান উল্লাহ মাস্টার গাজীপুর-২ আসন হতে দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, শিক্ষক সমিতিসহ বিভিন্ন সমাজসেবামূলক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর