আরও এক মাদক ব্যবসায়ী রোহিঙ্গা বন্দুকযুদ্ধে নিহত

কক্সবাজারের উখিয়ায় বিজিবির সাথে বন্ধুকযুদ্ধে আরও এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. সাদেক (২২)। বিজিবির ভাষ্যমতে, নিহত সাদেক একজন পেশাদার মাদক ব্যসায়ী। সে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল জলিলের ছেলে।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হায়দার আলী বলেন, বুধবার (৬ মে) দিবাগত রাতে পালংখালীর রহমতেরবিল সীমান্তে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

বিজিবির এই অধিনায়ক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওইসময় পালংখালীর রহমতেরবিল সীমান্ত এলাকায় অভিযানে যায় বিজিবি। তখন সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে সাদেক ও তার সহযোগীরা। জবাবে বিজিবিও পাল্টা গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে মাদক ব্যবসায়ী রোহিঙ্গা মো. সাদেক নিহত হন।

পরে ঘটনাস্থল থেকে ৩০ হাজার পিস ইয়াবা , একটি অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর