২৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আগামী শনিবার (৯ মে) থেকে প্রতি কেজি পেঁয়াজ ২৫ টাকা দরে বিক্রি করবে টিসিবি।

আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে সচিবালয়ে করোনা পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যের গতি প্রবাহ নিয়ে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, নিত্যপণ্যের মজুদ সন্তোষজনক। এই মজুদ দিয়ে দেশের চার মাসের চাহিদা মেটানো যাবে। অন্যবারের তুলনায় টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির জন্য এবার ১০ গুণ বেশি মজুদ আছে।

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম মানা হবে না হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী জানান, অনেক অসাধু ডিলারকে জরিমানা করা হয়েছে। দোকানে স্বাস্থ্যবিধি না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর