করোনায় মৃত্যুবরণ করা পুলিশ কর্মকর্তার সৎকার

ঢাকায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এ এস আই শ্রী রঘুনাথ রায়কে লক্ষ্মীপুরে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নিজ বাড়ী উত্তর হামছাদী ইউনিয়নের কাফিলাতলী এলাকায় তাকে সৎকার করে স্থানীয় স্বেচ্ছাসেবি সংগঠন নন্দন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবি সদস্যরা। ফাউন্ডেশন প্রতিষ্ঠা রাজু আহম্মেদের নেতৃত্বে সৎকারের কাজ সম্পূর্ণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান সহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন।

এর আগে গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পি এ এস -দক্ষিণের সহকারী উপ-পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর