পাকিস্তানে করোনায় আক্রান্ত ২৪ হাজার ছাড়িয়েছে

পাকিস্তানে মরণঘাতী করোনাভাইরাসে ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। ফলে এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬৪ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার আরও ১ হাজার ৫২৩ জনের দেহে করোনার উপস্থিতি ধরা পড়েছে। ফলে এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৭৩।

দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৬ হাজার ৪৬৪ জন। পাকিস্তানে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১৭ হাজার ৪৫। তবে ১১১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

বুধবারের হিসাব অনুযায়ী, দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ১ হাজার ১৬৫ এবং মারা গেছে ৩০ জন। তার আগের দিনের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ১০৮ জন এবং মারা গেছে ৩৮ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর