৩’শ অস্বচ্ছল আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বরগুনায় ৩ শ অস্বচ্ছল আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী । সকাল ৯ টায় বরগুনা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে আনসার ভিডিপি সদস্যদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরগুনা জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান ও সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার আব্দুর রহিম মিয়া। খাদ্য সামগ্রী মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পিয়াজ, তৈল, সাবান ও মাস্ক।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরগুনা জেলা কমান্ড্যান্ট মোঃ আবু সোলায়মান বার্তা বাজার’কে বলেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে মহামারী করোনা ভাইরাস মোকাবেলা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীরা তাই বরগুনা ছয়টি উপজেলার ১৮শ অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বিভিন্ন সময় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ বরগুনা সদর উপজেলায় ৩শ সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর