পর্তুগাল প্রবাসী আসাদুজ্জামান তুহিন নামে এক যুবকের সহযোগিতা ও অনুপ্রেরনায় মাগুরায় রাতের আধারে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাবার পৌছে দিচ্ছে শহরের দোয়ারপাড় এলাকার বাতিঘর ফাউন্ডেশন নামে একটি সংগঠন।
করোনায় ক্ষতিগ্রস্থ এলাকাবাসির জন্যে তিনি এলাকা যুবকদের নিয়ে অনলাইনেই গড়ে তুলেছেন বাতিঘর ফাউন্ডেশন। এ সংগঠনের পক্ষ থেকে দ্বিতীয় বারের মত বিতরণ করা হলো চাল, ডাল লবনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। আসন্ন ঈদে এলাকায় শিশুদের জন্য নতুন কাপড় সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।
বার্তা বাজার/এম.সি