চাঁদপুরের কচুয়ায় প্রাণঘাতী করোনাভাইরাসে এক যুবক আক্রান্ত হয়েছেন। ঢাকায় তার নমুনা পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট শুনে নিজ বাড়িতে চলে আসেন তিনি।
বুধবার (৬ মে) বিকেলে কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা সরেজমিনে গিয়ে আক্রান্ত ওই যুবকের বাড়ি লকডাউন ঘোষণা করেছেন।
কচুয়া উপেজলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, কচুয়ার শাহারপাড় গ্রামের ওই যুবকের ঢাকায় ফার্মেসি রয়েছে। সম্প্রতি ঢাকায় তার নমুনা পরীক্ষার পর পজিটিভ রিপোর্ট শুনে তিনি গত ৩০ এপ্রিল রাতে কচুয়ার নিজ বাড়িতে চলে আসেন।
খবর পেয়ে বুধবার বিকেলে কচুয়া উপজেলার সহকারী কমশিনার (ভূমি) একি মিত্র চাকমা ওই যুবকের বাড়িটি লকডাউন ঘোষণা করেন।
বার্তাবাজার/এমকে