ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারুইগ্রাম চৌরাস্তা এলাকায় গণধর্ষণ মামলার অন্যতম আসামী সোহাগকে বুধবার উপজেলার মুশুল্লী ইউনিয়নের শ্বশুর বাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাসেমের নেতৃত্বে ছদ্ম বেশের মাধ্যমে সঙ্গীয় এসআই মোঃ আব্দুল করিম, পিএসআই মিথুন ও এএসআই শাহিনকে নিয়ে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।
জানা যায়, আসামী সোহাগ চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রামের মো. গণু মিয়ার পুত্র। সে নারী ও শিশু আইনের ৯ (৩) ধারা মোতাবেক ১২/৯/২০১৯ইং দায়েরকৃত নান্দাইল মডেল থানার মামলা নং ২১ এর অন্যতম আসামী।
এব্যাপারে ওসি তদন্ত আবুল হাসেম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘‘দীর্ঘ ধরে গণধর্ষণ মামলার আসামীরা বিভিন্নভাবে পালিয়ে বেড়াচ্ছিল। তারমধ্যে আলম নামে এক আসামীকে গ্রেফতারের পর এবার অন্যতম আসামী সোহাগকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং মামলার অন্যান্য আসামীদেরকে গ্রেফতারের জোরচেষ্টা অব্যাহত আছে।’’
আজ (বৃহস্পতিবার) আসামী সোহাগকে ময়মনসিংহ জেলহাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে নান্দাইল চৌরাস্তা বারুইগ্রাম এলাকায় একটি পরিত্যক্ত দোকানের ভিতর হাত-পা বাধা অবস্থায় নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের এক তরুনীকে জোরপুর্বক গণধর্ষন করা হয়েছিল।
বার্তা বাজার/এম.সি