যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ছাড়াল ৭৩ হাজার

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৩ হাজার ৩৫ জনের।

যুক্তরাষ্ট্রের মধ্যে নিউ ইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৫ হাজার ২০৪ জনের। এরপরেই রয়েছে নিউজার্সি। সেখানে আক্রান্ত ১ লাখ ৩১ হাজার মানুষ। সেখানে মৃতের সংখ্যা ৮ হাজারের অধিক।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, করোনা ভ্যাকসিন আমেরিকা হাতে পাবে এবছরের মধ্যেই। ট্রাম্প জানান, তিনি আশা করেন এ বছরের শেষের মধ্যে আমেরিকার যাতে চলে আসবে করোনা ভাইরাসের ভ্যাকসিন।

তবে আশঙ্কার কথা হল প্রতিদিনই মার্কিন মুলুকে কখনও ১৫০০, কখনও ২০০০ বা তার বেশি মানুষের মৃত্যু ঘটছে। আক্রান্ত প্রতিদিন অসংখ্য। যুক্তরাষ্ট্র কোন অন্ধকারের দিকে ছুটছে তা ভেবে শিউরে উঠছে বিশ্বের বাকি দেশগুলি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর