বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে

বিশ্বে প্রাণঘাতী করোনাভাইরাসে ২ লাখ ৬৫ হাজার ৭৬ জনেরর মৃত্যু হয়েছে। ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ২২ হাজার ৮৬০ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১৩ লাখ ০২ হাজার ৮৯০ জন।

বৃহস্পতিবার (০৭ মে) পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারের হালনাগাদকৃত তথ্যে এ হিসাব তুলে ধরা হয়েছে।

বর্তমানে ভাইরাসটির সংক্রমণ রয়েছে ২২ লাখ ৫৪ হাজার ৮৯৪ জনের শরীরে। এদের মধ্যে ২২ লাখ ০৬ হাজার ৬৮৩ জনের সংক্রমণ মৃদু এবং ৪৮ হাজার ২১১ জনের অবস্থা গুরুতর।

যুক্তরাষ্ট্রে ভাইরাসটি এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১২ লাখ ৬৩ হাজার ৯২ জনের শরীরে এবং এতে এখন পর্যন্ত মারা গেছেন ৭৪ হাজার ৭৯৯ জন।

বাংলাদেশে ভাইরাসটি এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ১১ হাজার ৭১৯ জনের শরীরে এবং মারা গেছেন ১৮৬ জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্তদের ১ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর