ব্রাজিলে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ হাজার ৫০৩ জন আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৬১৫ জনের।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ২১৮ জন এবং মারা গেছে ৮ হাজার ৫৩৬ জন।
তবে ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, ব্রাজিলে এখন পর্যন্ত প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬১১ জন এবং মারা গেছে ৮ হাজার ৫৮৮ জন।
দেশটিতে ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৫১ হাজার ৩৭০ জন। বর্তমানে অ্যাক্টিভ কেস ৬৬ হাজার ৬৫৩টি। অপরদিকে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।
বার্তাবাজার/এমকে