প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত ইতালি নিজেদের কিছুটা সামলে নিয়েছে। গত ২৪ ঘন্টায় দেশটিতে ৮ হাজার ১৪ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। করোনা শনাক্ত হওয়ার পর দেশটিতে এটিই সুস্থ হওয়ার সর্বোচ্চ রেকর্ড।
এ নিয়ে দেশটিতে করোনা থেকে সুস্থ হলেন মোট ৯৩ হাজার ২৪৫ জন।
এছাড়াও, ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমতে শুরু করেছে।
ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্যানুযায়ী, বুধবার মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ৩৬৯ জন। সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৬৮৪। আক্রান্ত মানুষ ২ লাখ ১৪ হাজার ৪৫৭ জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস