ডিজিটাল নিরাপত্তা আইনে বরগুনায় সাংবাদিক গ্রেফতার

বাংলা ট্রিবিউনের বরগুনা প্রতিনিধি সাংবাদিক সুমন শিকদারকে গ্রেফতার করেছে বরগুনা থানা পুলিশ। ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়। একই মামলায় আরও দুই স্থানীয় সাংবাদিক গ্রেফতার হয়েছেন। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে।

বুধবার (৬ মে) দিবাগত রাত সোয়া ১টার দিকে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন গণমাধ্যমকে জানান, ‘লামিয়া নামে এক নারী গত ৬ মে তাদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। মামলায় সাতজন নামীয় আসামি রয়েছে।’

আসামিদের বিরুদ্ধে ওই নারী ও তার মায়ের বিরুদ্ধে ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে মিথ্যা বানোয়াট গুজব ছড়ানোর অভিযোগ আনা হয়েছে বলেও জানান তিনি। অন্য আসামিরা হলেন, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামাল মীর, টিংকু, আসাদ সবুজ, রাব্বি, ছগির হোসেন ও রুবেল। তাদের আগামীকাল আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর