এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দৈনিক মানবজমিনের মফস্বল ডেস্কের এক সংবাদকর্মী। বুধবার তার শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
এখন পর্যন্ত দেশে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন ৬৫ জন সংবাদকর্মী। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১২ জন। এছাড়াও একজন সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে আরও একজন মারা গেছেন। মারা যাওয়া এই দুইজন দৈনিক সময়ের আলো’র পত্রিকার। এই পত্রিকার আরও ৫ জন করোনা সংক্রমণ নিয়ে চিকিৎসা নিচ্ছেন।
করোনাভাইরাসের কারণে মানবজমিন ছাপানো সাময়িকভাবে বন্ধ হলেও বুধবার (৬ মে) আবারও বাজারে আসে। এতদিন শুধু অনলাইন সংস্করণ চালু ছিল পত্রিকাটির। আর এই মুহূর্তে একজন কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় অনেকেই হতাশ বলে জানা গেছে। তবে পত্রিকার প্রকাশনা অব্যাহত থাকবে।
মানবজমিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ বলেন, ‘এতদিন তো আমরা শুধু অনলাইন চালিয়েছি। সবাই বাসা থেকেই কাজ করেছি। আক্রান্ত উনিও বাসাতেই ছিলেন। তবে তার স্ত্রী নার্স। আমরা ধারণা করছি স্ত্রীর মাধ্যমে তিনি সংক্রমিত হয়েছেন। এ জন্য আগামীকাল তার স্ত্রীর নমুনা পরীক্ষা করা হবে।’
বার্তা বাজার / ডাব্লিও.এস