পথশিশু ও অসহায় মানুষের মাঝে ১৪ দিনের শুকনো খাবার বিতরণ করেছে “পথশিশু সুরক্ষা ফাউন্ডেশন” নামের একটি মানবিক, অলাভজনক প্রতিষ্ঠান। বুধবার সন্ধ্যায় রাজধানীর কাওলা ,আশকোনা ,দক্ষিন খান এলাকায় ২০০ পরিবারের মাঝে এ উপহার বিতরন করা হয়।
সামাজিক দুরত্ব নিশ্চিত করে অসহায় মানুষ ও পথশিশুদের স্যানেটাইজারের মাধ্যমে জীবাণুমুক্ত করে প্রতিজনকে এই উপহারসামগ্রী দেয়া হয়।
পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাসির উদ্দিন এই প্রতিবেদককে জানান- আমরা নিজ উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে এই উপহার বিতরণ করছি। যতদিন এই করোনা সংকট নিরসন না হয় আমাদের এই দুস্থদের মাঝে উপহার বিতরণ চলবে।আজ মাত্র ২০০ প্যাকেট উপহার বিতরণ করেছি।

পথশিশু ও দুস্থদের নিয়ে কিছু করার চিন্তা-ভাবনা অনেক আগের। আমরা দেশের ক্রান্তিলগ্ন ছাড়াও সবসময়ই পথ শিশুদের পাশে থাকবো।
এসময় পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাসির উদ্দিনসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস