বেতনের দাবিতে পদ্মাসেতু শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের গুলি

পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্পে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর রেলওয়ে প্রকল্পে বেতনের দাবিতে বিক্ষোভকারী শ্রমিকদের ওপর গুলি ছুঁড়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা। এ সময় ৬ শ্রমিক গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায়, প্রকল্প সাইট মেদিনীমণ্ডলে এ ঘটনা ঘটে।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম খান জানান, কিছুদিন ধরেই চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরইসি’র সঙ্গে বেতন-ভাতা নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছিলো। সন্ধ্যায় সেখানে থাকা দেড়শ’ শ্রমিক বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায় তাদের ঠেকাতে গুলি চালায় ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষীরা। এতে, তিনজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর