মুজিবনগরে গাঁজাসহ ২ জন আটক

মেহেরপুরের মুজিবনগরে ১শত গ্রাম গাঁজাসহ ২ জন মাদক সেবীকে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ। বুধবার দুপুর ২ টার দিকে মুজিবনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন শিবপুর গ্রামের মৃত: নেয়ামত সেখের ছেলে রহমান শেখ(৫৫) ও ভগা শেখের ছেলে শাহীন(২৬)

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল হাসেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশে এসআই জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এসময় দুইজনকে তল্লাশি করে তাদের কাছ থেকে ১শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের থানায় নেওয়া হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছিল বলেও জানান ওসি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর